Roadmap
গুটেনবার্গ প্রকল্পের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ক্রমাগত বিকশিত হচ্ছে, যা ওয়েবে কীভাবে কনটেন্ট তৈরি এবং পরিচালনা করা হয় তার একটি দীর্ঘমেয়াদী নতুন রূপ। এর লক্ষ্য হলো ব্যক্তি, নির্মাতা এবং আধুনিক ব্যবসার জন্য একটি শক্তিশালী ওয়েব উপস্থিতি নিশ্চিত করা এবং সবার জন্য এর সুযোগ বৃদ্ধি করা। সংস্করণ ৫.০-এ প্রথম পর্যায়ে ব্লক এডিটর পরিচিত করা হয়েছিল, যেখানে দ্বিতীয় পর্যায়টি সাইট এডিটিং-এর ওপর গুরুত্ব দিয়েছিল। এর ফলস্বরূপ ওয়ার্ডপ্রেস সংস্করণ ৬.৩-এ সাইট এডিটর এবং শক্তিশালী ব্লক-ভিত্তিক টুলগুলো যুক্ত হয়েছে যা পুরো সাইট জুড়ে কাজ করে। বর্তমানে তৃতীয় পর্যায়ের কাজ চলছে, যার মূল লক্ষ্য হলো সম্মিলিত সম্পাদনা এবং ওয়ার্কফ্লো; যা ওয়ার্ডপ্রেসে রিয়েল-টাইম কোলাবরেশন এবং আরও সহজ পাবলিশিং প্রক্রিয়া নিয়ে আসবে। সাইট এডিটিং, এর উপাদান এবং অন্যান্য সক্রিয় ফিচার সংক্রান্ত বিস্তারিত জানতে ফিচার প্রজেক্ট ওভারভিউ দেখুন।
এই প্রকল্পের ২০২৬ সালের জন্য নিচের প্রধান লক্ষ্যগুলো রয়েছে:
- Core Development & WordPress 7.0 — Deliver three major releases in 2026 with WordPress 7.0 advancing Phase 3 collaboration features, client-side media handling, responsive styling controls, and expanded block tools to boost creativity and performance.
- AI Everywhere, With Clear Guardrails and Benchmarks — Intentionally embed AI across the WordPress experience to simplify creation, workflows, and contribution — while establishing project-wide guidelines that uphold transparency, user control, and WordPress values.
- Revamping Meetups — Strengthen local meetups as active, hands-on community hubs that help newcomers learn together, build confidence, and transition into meaningful contributor roles.
- কমিউনিটি, শিক্ষা এবং কন্ট্রিবিউটর পাইপলাইন — শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা এবং অবদান রাখার পথগুলো সুনির্দিষ্ট করা, যাতে নতুন অবদানকারীরা সহজেই যুক্ত হতে পারেন, টিমের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রকল্পের বিভিন্ন ভূমিকায় নিজেদের নিয়োজিত করতে পারেন।
Want to get involved? Head on over to Make WordPress and meet the people developing, designing, documenting, translating, and marketing WordPress.
ভবিষ্যতের রিলিজ
আমাদের ইস্যু ট্র্যাকার-এ পরবর্তী মেজর সংস্করণের অগ্রগতি অনুসরণ করুন। নিচে দেওয়া সম্ভাব্য তারিখগুলো কেবল প্রাথমিক পরিকল্পনার জন্য।
| ভার্শন | পরিকল্পিত |
|---|---|
| ৭.১ | ১৯ আগস্ট, ২০২৬ |
| ৭.২ | ১০ ডিসেম্বর, ২০২৬ |
রিলিজের এক মাস আগে নতুন ফিচারগুলো ফ্রিজ করে দেওয়া হয়, যাতে পুরো মনোযোগ রিলিজের মান এবং পারফরম্যান্সের দিকে দেওয়া যায়।
আমাদের ইতিহাস পাতায় আপনি পূর্বের রিলিজগুলোর লিস্ট দেখতে পাবেন।
দীর্ঘমেয়াদী রোডম্যাপ
মনে করিয়ে দেয়া যাক, গুটেনবার্গ প্রকল্পে এই চারটি পর্যায় বর্ণিত হয়েছে:
- আরও সহজ সম্পাদনা – ওয়ার্ডপ্রেসে ইতোমধ্যেই উপলব্ধ, যার উন্নতি অব্যাহত রয়েছে
- কাস্টমাইজেশন — সাইট এডিটিং, ব্লক প্যাটার্ন, ব্লক ডিরেক্টরি, ব্লক থিম
- সহযোগিতা — বিষয়বস্তু সহ-রচনার আরও সহজবোধ্য একটি উপায়
- বহুভাষী — বহুভাষিক সাইটের জন্য কোর ইমপ্লিমেন্টেশন
