প্রবেশদ্বার:ধর্ম
ধর্ম প্রবেশদ্বার

ধর্ম (বাংলা উচ্চারণ: /dʱɔɾmo/ ধর্মো) হলো একাধিক অর্থবাচক একটি শব্দ, যা দ্বারা সাধারণত সামাজিক-সাংস্কৃতিক ব্যবস্থার একটি বিস্তৃত পরিসরকে নির্দেশ করে, যা মানবতাকে অতিপ্রাকৃত, অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক উপাদানের সাথে সম্পর্কিত করে তোলে। এর মধ্যে রয়েছে কিছু মনোনীত আচরণ ও অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদর্শন, পাঠ্য, পবিত্র স্থান, ভবিষ্যদ্বাণী, নীতিশাস্ত্র বা সংগঠন। যদিও "ধর্ম" সুনির্দিষ্টভাবে কীসের সমন্বয়ে গঠিত হয় তা নিয়ে পণ্ডিতদের মাঝে মতপার্থক্য রয়েছে। তবে ভারতীয় দর্শনে, ধর্ম বলতে সাধারণত প্রাকৃতিক ও মহাজাগতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন, শৃঙ্খলা, আচরণ, নৈতিক গুণাবলি ও কর্তব্য, অনুশীলন এবং জীবনযাত্রাকে বোঝায়। বিভিন্ন ধর্মে ঐশ্বরিকতা, পবিত্রতা, আধ্যাত্মিক বিশ্বাস ও এক বা একাধিক অতিপ্রাকৃতিক সত্তা থেকে শুরু করে বিভিন্ন উপাদান থাকতেও পারে বা নাও থাকতে পারে। (সম্পূর্ণ নিবন্ধ...)
গুরুত্বপূর্ণ নিবন্ধ
চতুর্বেদ |
বেদ (সংস্কৃত: वेद, "জ্ঞান") হল প্রাচীন ভারতে লিপিবদ্ধ একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। ছান্দস্ ভাষায় রচিত বেদই ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনীরা বেদকে "অপৌরুষেয়" ("পুরুষ বা লোক" দ্বারা কৃত নয়, অলৌকিক) এবং "নৈর্বক্তিক ও রচয়িতা-শূন্য" (যা সাকার নির্গুণ ঈশ্বর-সম্বন্ধীয় এবং যার কোনও রচয়িতা নেই) মনে করেন। আর্ষ শাস্ত্র অনুযায়ী পরব্রহ্মই সৃষ্টির আদিতে মানব হিতার্থে বেদের জ্ঞান প্রকাশ করেন। সর্বপ্রথম অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা এই চার ঋষি চার বেদের জ্ঞান প্রাপ্ত হন। এবং পরবর্তিতে তাঁরা অন্যান্য ঋষিদের মাঝে সেই জ্ঞান প্রচার করেন এবং অলিপিবদ্ধভাবে পরাম্পরার মাধ্যমে তা সংরক্ষিত হয়ে এসেছে। আর্যসমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই চার ঋষিকে শরীরধারী মানুষ বলেছেন। পুস্তক আকারে প্রাপ্ত বেদ আধুনিক হলেও এর জ্ঞানকে শাশ্বত বলে অনেক নৈষ্ঠিক পণ্ডিত মনে করেন। পাশ্চাত্যের অনেক গবেষক ভাষাগত রচনাশৈলি, প্রত্নতাত্তিক প্রমাণাদির উপর নির্ভর করে বেদের রচনাকাল আনুমানিক ১৫০০ থেকে ৮০০ খ্রিস্টপূর্বাব্দ হিসাবে ধারণা করেন। (সম্পূর্ণ নিবন্ধ...)
আপনি জানেন কি
- ... উজাইরকে ইহুদিরা "ঈশ্বরের পুত্র" মনে করতো?
- ... বাহাই ধর্মের অনুসারীরা তাঁদের বর্তমান দূত বাহাউল্লাহ’র আবির্ভাবের ১০০০ বছরের মধ্যে ঈশ্বরের আর কোনো দূতের আবির্ভাবে বিশ্বাস করে না?
- ... শামস নাভেদ উসমানি ইসলাম ও হিন্দুধর্মে পারদর্শীতার জন্য একই সাথে 'আচার্য' ও 'মাওলানা' উপাধি লাভ করেছিলেন?
- ... আশকেনজি ইহুদিরা ঐতিহ্যগতভাবে ইদ্দিশ ভাষায় বেইথ নেসেট তথা ইহুদি উপাসনালয় বুঝাতে 'শুল' ব্যবহার করে?
- ... বেল্জ মহা উপাসনালয় পৃথিবীর বৃহত্তম সিনাগগ?
- ... মিশর ১৯৩৭ সালে হজযাত্রীদের জন্য সর্বপ্রথম বিমান পরিষেবা চালু করে?
- ... জেরুসালেমের প্রধান মুফতির পদটি ১৯১৮ সালে রোনাল্ড স্টোর্স নেতৃত্বাধীন ব্রিটিশ সামরিক সরকার তৈরি করে?
- ... জরাথুস্ট্র ধর্মের উৎপত্তিস্থল ইরান হলেও গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জরাথুস্ট্র ধর্মাবলম্বী ভারতে বসবাস করে?
- ... রামকৃষ্ণ পরমহংস ইসলাম ও খ্রিস্টধর্ম সহ বিভিন্ন ধর্মমত অভ্যাস করার পর উপলব্ধি করেছিলেন সকল মতই একই ঈশ্বরের পথে মানুষকে চালিত করে?
কোনো সাম্প্রতিক যোগকৃত আইটেম নেই
সম্পর্কিত প্রবেশদ্বার
নির্বাচিত নিবন্ধ
২০১০ সালে বব গান করছেন। |
বব ডিলান (জন্মগত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান, মে ২৪, ১৯৪১) একজন সুবিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার, ডিস্ক জকি, এবং একই সঙ্গে একজন কবি, লেখক ও চিত্রকর যিনি ১৯৬০-এর দশক থেকে পাঁচ দশকেরও অধিক সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সঙ্গীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত। ডিলানের শ্রেষ্ঠ কাজের মধ্যে অনেকগুলো ১৯৬০ দশকে রচিত হয়েছে। এসময় তিনি আমেরিকান অস্থিরতার প্রতীক বিবেচিত হতেন। তার কিছু গান, যেমন "Blowin' in the Wind" and "The Times They Are a-Changin'", যুদ্ধবিরোধী জাতীয় সঙ্গীত হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এবং ১৯৫৫-১৯৬৮ সালের আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। তার সর্বশেষ অ্যালবাম, Christmas In The Heart(২০০৯), মুক্তি পেয়েছে। রোলিং স্টোন ম্যাগাজিন একে পরবর্তীকালে বর্ষসেরা অ্যালবাম হিসেবে সম্মানিত করেছে। ২০১৬ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর সুইডিশ একাডেমী তাকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে। তিনি পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। অদ্যাবধি তার বিক্রিত রেকর্ডের সংখ্যা ১০ কোটিরও বেশি। তিনি ১৯৭১ সালে ১লা আগস্ট জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্যা কনসার্ট ফর বাংলাদেশ এ সংগীত পরিবেশন করেন। (সম্পূর্ণ নিবন্ধ...)
উপবিষয়শ্রেণী
বিষয়
জড়িত হন
প্রবেশদ্বার


