close
বিষয়বস্তুতে চলুন

প্রধান পাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যা
ড় ঢ় য় ০-৯ সব
নির্বাচিত নিবন্ধ
নির্বাচিত নিবন্ধ
চর্যাপদ পুঁথির একটি পৃষ্ঠা
চর্যাপদ পুঁথির একটি পৃষ্ঠা
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতম রচনা এটি। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যার রচনার সঠিক সময়কাল নিয়ে ইতিহাস গবেষকদের মধ্যে মতবিরোধ আছে। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলি রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীতের শাখাটির সূত্রপাতও এই চর্যাপদ থেকেই হয়। এই বিবেচনায় এটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলিতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ আজও চিত্তাকর্ষক। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যার প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ। (বাকি অংশ পড়ুন...)
আপনি জানেন কি?
আপনি জানেন কি...

২০১৪ সালে অমিতাভ বচ্চন

ভালো নিবন্ধ
ভালো নিবন্ধ
BERJAYA

পশ্চিমভাগ তাম্রশাসন বা চন্দ্রপুর তাম্রশাসন মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামে প্রাপ্ত একটি তাম্রশাসন। এটি দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্রবংশীয় রাজাদের প্রণীত ও এখন পর্যন্ত আবিষ্কৃত বারোটি তাম্রশাসনের অন্যতম। চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র রাজত্বের পঞ্চম বর্ষে, আনুমানিক ৯৩৫ খ্রিষ্টাব্দে, ব্রাহ্মণদের ভূমিদানের দলিলস্বরূপ শাসনটি জারি করেন। ১৯৬০ এর দশকে আবিষ্কারের পর কমলাকান্ত গুপ্ত উত্তরবঙ্গীয় নাগরী লিপিতে সংস্কৃত ভাষায় লেখা শাসনটির পাঠোদ্ধার করেন। তাম্রশাসনে বৌদ্ধধর্মীয় রাজা শ্রীচন্দ্র ছয় হাজার ব্রাহ্মণকে জমি অনুদান দেন, যা ইতিহাসবিদদের মতে অনন্য। শাসনে শ্রীহট্ট অঞ্চলের নয়টি মঠে ভূমি অনুদানের মাধ্যমে শ্রীচন্দ্র নিজ নামে অধুনালুপ্ত চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়। পশ্চিমভাগ শাসনের মাধ্যমেই চন্দ্র রাজবংশ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়া শাসনটি সমকালীন পাল সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে সাম্রাজ্যে কম্বোজ রাজবংশের উত্থানের ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে। সিলেট বা তৎকালীন শ্রীহট্টের পুণ্ড্রবর্ধনে অন্তর্ভুক্তির পাশাপাশি পশ্চিমভাগ তাম্রশাসন থেকে মধ্যযুগীয় বাংলার সমাজব্যবস্থা সম্পর্কেও ব্যাপক ধারণা পাওয়া যায়। (বাকি অংশ পড়ুন...)

বিষয় অনুযায়ী বাংলা উইকিপিডিয়া
অবদানকারীর জন্য পাঠ্য
অবদানকারীর জন্য পাঠ্য
প্রশ্ন ও সাহায্য

স্বাগতম · টিউটোরিয়াল · বৃত্তান্ত · সহায়িকা · অনুসন্ধান · আলোচনা সভা · অতিসাধারণ ভুলগুলো · নতুন নিবন্ধ সৃষ্টি · নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি টিউটোরিয়াল

নীতিমালা ও নির্দেশাবলী

নীতিমালা ও নির্দেশাবলী · নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি · যাচাইযোগ্যতা · কোন মৌলিক গবেষণা নয় · কপিরাইট · সম্পাদনা নীতি · উইকিপিডিয়া কী নয় · বাংলা বানানের নিয়ম · বাংলা প্রয়োগবিধি · বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ

অবদানকারীর আচরণ

উইকিশিষ্টাচার · ভদ্রতা · লেখকদের যোগাযোগের নিয়মকানুন · সংঘাত নিরসন · কোন ব্যক্তিগত আক্রমণ নয় · ধ্বংসপ্রবণতা

  • এবং আরও রয়েছে খেলাঘর, যা আপনার সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্মুক্ত।
উইকিপিডিয়ার সহপ্রকল্প
উইকিপিডিয়া ছাড়াও অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন আরও বেশ কিছু বহুভাষিক ও উন্মুক্ত প্রকল্প নিয়ে কাজ করছে:
অন্যান্য ভাষায় উইকিপিডিয়া
এই উইকিপিডিয়াটি বাংলায় লিখিত তবে উইকিপিডিয়ার আরও অনেক ভাষার সংস্করণ রয়েছে; নিচের তালিকায় কিছু উল্লেখ করা হলো।