উইকিসংকলন:প্রধান পাতা

চাঁদের পাহাড় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি রোমাঞ্চকর উপন্যাস। ১৯৩৭ সালে গ্রন্থাকারে বের হওয়া এই উপন্যাসটিতে তিনি ভারতবর্ষের সাধারণ এক বাঙালি তরুণের আফ্রিকায় রোমাঞ্চকর অভিযানের বর্ণনা করেছেন। উপন্যাসের নায়ক শঙ্কর রায় চৌধুরী কি ভাবে পর্তুগিজ অভিযাত্রী ও স্বর্ণসন্ধানী দিয়েগো আলভারেজের সঙ্গে অপরিসীম দুর্ভোগের মধ্যে দিয়ে আফ্রিকার দুর্গম স্থানে হীরক খনির সন্ধানে বেরোয় এবং আলভারেজের মৃত্যুর পর এক গোলকধাঁধাময় ভয়াবহ গুহায় কি ভাবে হীরক খনির সন্ধান পেয়েও কালাহারি মরুভূমির করালগ্রাসে শঙ্করের প্রাণসংশয় হয়, ঔপন্যাসিক তাঁর রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। বাংলা ভাষায় সম্ভবত এটিই সর্বাধিক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর উপন্যাস। বিভূতিভূষণ কোনদিনও ভারতবর্ষের বাইরে পা রাখেননি। তিনি বিভিন্ন ভ্রমণ-বিষয়ক ম্যাগাজিন ও গাইড গ্রন্থ পড়েই আফ্রিকার এমন নিখুঁত বর্ণনা দিয়েছেন। তবে এ বর্ণনা একেবারেই যথার্থ এবং আফ্রিকার রহস্যময়তাকেই যেন আরও বাড়িয়ে দিয়েছে।
- শ্যামাপ্রসাদের কয়েকটি রচনা
- টমকাকার কুটীর
- ইসলাম ও কমিউনিজ্ম্
- অমৃত (রজনীকান্ত সেন)
- লাল সিংহ
- সীতার বনবাস (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৯৭)
- শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)
- পূর্ব পাকিস্তানে বেতার
- থার্ডক্লাশ (১৯৪১)
- উত্তম পাকিস্তানী
- মুচিরাম গুড়ের জীবনচরিত (১৯৪৪)
- চিন্তাতরঙ্গিণী (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)
- নজরুলকে যেমন দেখেছি (১৯৫৮)
- দুধ-ভাত
- সাম্য
- ভারতবর্ষের ইতিহাস (হেমলতা দেবী)
- পূর্ব পাকিস্তানে কৃষি
- রাধারাণী (১৯৪০)
- বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা
- প্রহাসিনী
| এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল জলধর সেন রচিত প্রবাস-চিত্র (১৯০৫)।
|
এই তালিকা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত হালনাগাদ হয়।
১৮৫৭ খ্রিস্টাব্দে পূর্ণচন্দ্র দে জন্মগ্রহণ করেন।
১৯০৪ খ্রিস্টাব্দে জন মার্ডক মৃত্যুবরণ করেন।
|



