close
বিষয়বস্তুতে চলুন

সাহায্য:সূচী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাহায্য:সূচী

উইকিপিডিয়ার সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর এবং সম্পাদনা সহায়তার প্রধান কেন্দ্র।

অথবা সরাসরি আমাদের সহায়িকা তালিকা বা সাহায্য ডিরেক্টরি দেখুন。
তাৎক্ষণিক সাহায্যের জন্য ভিজিট করুন সাহায্য কেন্দ্র অথবা টিহাউস

BERJAYA নিবন্ধ পড়া বা অনুসন্ধান

আমাদের পাঠকদের জন্য প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) পাতায় সাধারণ জিজ্ঞাসার উত্তর পাবেন। উইকিপিডিয়ার প্রতিটি পাতার উপরে থাকা অনুসন্ধান বক্সে আপনার প্রয়োজনীয় বিষয়টি লিখে খুঁজুন। আরও সুনির্দিষ্ট ফলাফলের জন্য আপনি উপসর্গ বা অ্যাডভান্সড সার্চ ব্যবহার করতে পারেন। বিস্তারিত জানতে সাহায্য:অনুসন্ধান এবং উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়শ্রেণী সম্পর্কে জানতে আমাদের নির্দেশিকাগুলো দেখে নিতে পারেন।

BERJAYA নিবন্ধ সম্পাদনা ও অবদান

উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ যেখানে যে কেউ অবদান রাখতে পারে। সম্পাদনা শুরু করতে কীভাবে একটি পাতা সম্পাদনা করবেন এবং নতুনদের জন্য আমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখুন। যেকোনো তথ্য যোগ করার সময় অবশ্যই নির্ভরযোগ্য সূত্র প্রদান করুন। মনে রাখবেন, উইকিপিডিয়ার নিবন্ধগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। আপনার সম্পাদনাগুলো পরীক্ষামূলক হলে সেটি প্রথমে আপনার খেলাঘরে (Sandbox) যাচাই করে নিতে পারেন।

BERJAYA ভুল তথ্য বা সমস্যা প্রতিবেদন

নিবন্ধে কোনো ভুল তথ্য, বানান ভুল বা ধ্বংসপ্রবণতা দেখলে আপনি নিজেই তা 'সম্পাদনা' বোতাম চেপে ঠিক করে দিতে পারেন। যদি নিজে ঠিক করতে না চান বা আলোচনা করার প্রয়োজন মনে করেন, তবে নিবন্ধের উপরে থাকা আলাপ পাতায় গিয়ে আপনার মতামত দিন। এছাড়া কপিরাইট লঙ্ঘন বা ব্যক্তিগত আক্রমণ সংক্রান্ত গুরুতর অভিযোগের ক্ষেত্রে আমাদের যোগাযোগ পাতাটি অনুসরণ করে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

BERJAYA নতুন নিবন্ধ ও মিডিয়া ফাইল

নতুন কোনো নিবন্ধ শুরুর আগে আপনার বিষয়টি উইকিপিডিয়ার জন্য উপযুক্ত কি না এবং উল্লেখযোগ্যতা নীতিমালা পূরণ করে কি না, তা যাচাই করতে প্রথম নিবন্ধের গাইডটি পড়ুন। উইকিপিডিয়ায় সরাসরি কোনো কপিরাইটযুক্ত ছবি ব্যবহার করা যায় না। মুক্ত ছবি বা মিডিয়া ফাইল উইকিপিডিয়ায় যোগ করতে চাইলে আমাদের আপলোড উইজার্ড বা উইকিমিডিয়া কমন্স ব্যবহার করুন, যা আপনাকে ধাপে ধাপে নির্দেশনা প্রদান করবে।

BERJAYA প্রশ্ন ও সরাসরি সহায়তা

আপনার উইকিপিডিয়া ব্যবহার বা সম্পাদনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রথমে দেখুন কোথায় প্রশ্ন করতে হয়। কারিগরি সমস্যা, টেমপ্লেট বা গ্যাজেট ঠিকমতো কাজ না করলে কারিগরি আলোচনাসভায় বার্তা দিন। নতুন অবদানকারীরা যে কোনো সময় তাদের নিজের আলাপ পাতায় {{সাহায্য করুন}} কোডটি লিখে নিচে নিজের সমস্যাটি জানাতে পারেন; আমাদের স্বেচ্ছাসেবকরা দ্রুত আপনার পাতায় গিয়ে সাহায্য করবেন।

BERJAYA সাধারণ তথ্যানুসন্ধান

আপনার প্রশ্নটি যদি উইকিপিডিয়া সম্পাদনা বা ব্যবহার সংক্রান্ত না হয়ে সাধারণ জ্ঞান ভিত্তিক কোনো তথ্য (যেমন: 'পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?' বা 'আপেক্ষিকতার সূত্র কী?') জানতে হয়, তবে আমাদের তথ্যকেন্দ্রে যোগাযোগ করুন। সেখানে আমাদের দক্ষ স্বেচ্ছাসেবীরা আপনার প্রয়োজনীয় তথ্যের উৎস বা উত্তর খুঁজে দিতে সরাসরি সহায়তা করবেন। আপনার সুবিধার জন্য নিচের বক্সে আপনার জিজ্ঞাসাটি লিখে সরাসরি খুঁজতে পারেন:

           BERJAYA  আপনি কি জানেন?
  • দৃশ্যমান সম্পাদনা: আপনি যদি উইকিটেক্সট কোড না জানেন, তবে পাতার উপরে থাকা "সম্পাদনা" ট্যাবে ক্লিক করে সরাসরি ওয়ার্ড প্রসেসরের মতো দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করতে পারেন।
  • স্বাক্ষর প্রদান: আলাপ পাতায় কোনো বার্তা লিখলে শেষে চারটি টিল্ড চিহ্ন ~~~~ ব্যবহার করে আপনার স্বাক্ষর এবং তারিখ যুক্ত করুন।
  • সম্পাদনা সারাংশ: আপনার করা পরিবর্তনটি কেন করেছেন, তা নিচের ছোট বক্সে লিখে দিলে অন্যদের জন্য তা বুঝতে সহজ হয়।
  • উৎস নির্দেশ: উইকিপিডিয়ায় তথ্য যোগ করার সময় অবশ্যই নির্ভরযোগ্য বই, সংবাদপত্র বা ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে তথ্যসূত্র যুক্ত করুন।
  • খেলার ঘর: সরাসরি মূল নিবন্ধে পরীক্ষা-নিরীক্ষা না করে আপনার নিজস্ব খেলার ঘরে নতুন সম্পাদনা অনুশীলন করুন।
               আরও টিপসের জন্য দেখুন: উইকিপিডিয়া:পরামর্শ

এই পাতার শর্টকাট: WP:HELP, WP:H